1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল শেখ হাসিনাই ভালো আছিলো গরিবের লাইগা, বহু ঘর কইরা দিছে হাসিনার সরকার নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে ব্যাখ্যা দিতে নির্দেশ নওগাঁ সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে নতুন করে আলোচনা, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সংলাপ অব্যাহত যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারে নতুন অর্থ বরাদ্দ

কার্গো ভিলেজে পুনরায় আগুন, শাহজালাল বিমানবন্দরে চাঞ্চল্য

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৫৩ বার পঠিত
Eshfak


ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেটসংলগ্ন মালামাল সংরক্ষণ এলাকায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধোঁয়া বের হতে দেখতে পায়। পরে তারা রাত ১১টা ৩৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই কার্গো ভিলেজ কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সেই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া ২৫ জন আনসার সদস্যসহ মোট ৩৫ জন আহত হন।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page