1. imahfujul520@gmail.com : admin :

ড. ইউনুসকে আমেরিকায় হেনতস্তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন সরকারের কাছে অনুরোধ জানাবে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এ ধরনের আচরণ সন্ত্রাসীদের পক্ষেই সম্ভব।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, দেশের বাইরে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশি নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভের দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের কাছে কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন। বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন।

পরে সফরসঙ্গী এক ব্যক্তির সহায়তায় সেখান থেকে সামনে এগিয়ে যান ড. মুহাম্মদ ইউনূস।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page