1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল শেখ হাসিনাই ভালো আছিলো গরিবের লাইগা, বহু ঘর কইরা দিছে হাসিনার সরকার নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে ব্যাখ্যা দিতে নির্দেশ নওগাঁ সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে নতুন করে আলোচনা, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সংলাপ অব্যাহত যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারে নতুন অর্থ বরাদ্দ

নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত
Jannatul Ferdous Peya
Jannatul Ferdous Peya

মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর বনানী থানায় দায়ের করা ওই জিডির বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানির সময় জান্নাতুল ফেরদৌস পিয়া আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত জিডিটি তদন্তের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই বনানী থানায় দায়ের করা জিডিতে পিয়া উল্লেখ করেন, অতীতে বা বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত নন। তাঁর কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই বলে জিডিতে উল্লেখ করা হয়।

জিডিতে তিনি আরও বলেন, সম্প্রতি এক নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ্য করে ধারাবাহিকভাবে হুমকি, ভয়ভীতি এবং আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে হুমকিমূলক ফোনকলও পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া গত প্রায় তিন মাস ধরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাঁকে বিভিন্ন স্থানে অনুসরণ করছেন বলেও জিডিতে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন পিয়া।

আদালতের নির্দেশের পর এখন জিডির অভিযোগগুলো তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করবে বনানী থানা পুলিশ।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page