1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যে যুক্তরাষ্ট্রের ‘অন্ধ’ আস্থা? ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক অবসরের টাকা পাচ্ছেন শিক্ষকরা, ঘুচছে বছরের পর বছর প্রতীক্ষার ক্লান্তি! ডারউইন-বিজয় ও বদলে যাওয়া বাংলাদেশ: অ্যাওয়ে টেস্টে পরাশক্তি হয়ে ওঠার রূপকথা বায়োটিন সাপ্লিমেন্ট: চুল পড়ায় কতটা উপকারী ? ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল

হঠাৎ সর্দি-কাশিতে নাক বন্ধ হলে দ্রুত আরাম পাওয়ার ৫টি উপায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৮১২ বার পঠিত

ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লাগা, নাক বন্ধ হয়ে যাওয়া, খুসখুসে কাশি কিংবা হালকা জ্বর—এসব সমস্যা অনেকেরই দেখা যায়। নাকে সর্দি জমে গেলে শ্বাস নিতে কষ্ট হয়, যা দৈনন্দিন কাজেও অস্বস্তি তৈরি করে।

নাক বন্ধ হলে ঘরোয়া কিছু সহজ উপায়:

১. গরম পানীয় পান করুন
গরম চা, কফি বা স্যুপ খেলে নাকের ভেতরের জমাট শ্লেষ্মা পাতলা হতে সাহায্য করে। এতে শ্বাস নিতে স্বস্তি পাওয়া যায় এবং ঠান্ডার উপসর্গও কিছুটা কমে।

২. ভাপ নিন
গরম পানির ভাপ নেওয়া নাক খোলার একটি কার্যকর পদ্ধতি। চাইলে পানিতে কয়েক ফোঁটা মেনথল বা ইউক্যালিপটাস তেল যোগ করতে পারেন। একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে ধীরে ধীরে ভাপ নিন—তবে গরম পানির কারণে সতর্ক থাকুন।

৩. মাথা উঁচু করে বিশ্রাম নিন
শোয়ার সময় মাথা একটু উঁচুতে রাখলে নাক বন্ধ ভাব কম অনুভূত হয়। এতে শ্লেষ্মা জমাট বাঁধা কম হয় এবং শ্বাস নিতে সুবিধা হয়।

৪. পেঁয়াজের গন্ধ নিন
পেঁয়াজ কেটে কাছে রাখলে এর তীব্র গন্ধ সাময়িকভাবে নাক খোলায় সাহায্য করতে পারে। যদিও এটি স্থায়ী সমাধান নয়, তবে দ্রুত আরাম পেতে কাজে লাগে।

৫. ঝাল খাবার খান
ঝাল জাতীয় খাবার, বিশেষ করে মরিচে থাকা উপাদান নাকের পথ পরিষ্কার করতে সহায়ক হতে পারে। এতে সর্দি কিছুটা ঢিলে হয়ে বের হতে সাহায্য করে।

এই উপায়গুলো সাময়িকভাবে আরাম দিতে পারে। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page