1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যে যুক্তরাষ্ট্রের ‘অন্ধ’ আস্থা? ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক অবসরের টাকা পাচ্ছেন শিক্ষকরা, ঘুচছে বছরের পর বছর প্রতীক্ষার ক্লান্তি! ডারউইন-বিজয় ও বদলে যাওয়া বাংলাদেশ: অ্যাওয়ে টেস্টে পরাশক্তি হয়ে ওঠার রূপকথা বায়োটিন সাপ্লিমেন্ট: চুল পড়ায় কতটা উপকারী ? ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল

নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৫৪ বার পঠিত

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী শিবিরে ঐক্যের জোরালো প্রচেষ্টা দেখা যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ যৌথভাবে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, তাঁদের দল একীভূত করে ‘টুগেদার’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করা হবে। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২২ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহু ডানপন্থী জোট সরকার গঠন করেন। তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে তাঁর সরকারের সমালোচনা বেড়েছে।

বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত মিলছে, নেতানিয়াহুর জনপ্রিয়তা কমছে। বিশ্লেষকদের মতে, অক্টোবরের শেষে নির্ধারিত নির্বাচনে এ প্রভাব পড়তে পারে।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page