1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যে যুক্তরাষ্ট্রের ‘অন্ধ’ আস্থা? ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক অবসরের টাকা পাচ্ছেন শিক্ষকরা, ঘুচছে বছরের পর বছর প্রতীক্ষার ক্লান্তি! ডারউইন-বিজয় ও বদলে যাওয়া বাংলাদেশ: অ্যাওয়ে টেস্টে পরাশক্তি হয়ে ওঠার রূপকথা বায়োটিন সাপ্লিমেন্ট: চুল পড়ায় কতটা উপকারী ? ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল

বাংলাদেশের আমদানি নীতি পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৭৩ বার পঠিত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংলাপ আরও জোরদার করার অংশ হিসেবে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। তিনি বাংলাদেশের নতুন আমদানি নীতি আদেশ নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

মঙ্গলবার ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ব্রেন্ডান লিঞ্চ শিগগিরই বাংলাদেশ সফর করবেন। পাশাপাশি নতুন আমদানি নীতি আদেশ নিয়েও যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নতুন আমদানি নীতি আদেশ প্রণয়নের কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে নীতির খসড়া তৈরি করা হচ্ছে, যা শিগগিরই ব্যবসায়ী মহলের মতামতের জন্য উন্মুক্ত করা হবে।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক।

উভয় পক্ষই বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page