1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যে যুক্তরাষ্ট্রের ‘অন্ধ’ আস্থা? ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক অবসরের টাকা পাচ্ছেন শিক্ষকরা, ঘুচছে বছরের পর বছর প্রতীক্ষার ক্লান্তি! ডারউইন-বিজয় ও বদলে যাওয়া বাংলাদেশ: অ্যাওয়ে টেস্টে পরাশক্তি হয়ে ওঠার রূপকথা বায়োটিন সাপ্লিমেন্ট: চুল পড়ায় কতটা উপকারী ? ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল

সিলেটে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘাত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৩০ বার পঠিত

সিলেটে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কয়েক দফায় এই সংঘাত দেখা দেয়। এতে কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুরের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটের এক শ্রমিক নেতা মারা যাওয়ার পর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে সেই কমিটিতে স্থান না পাওয়ায় এক পক্ষ ক্ষুব্ধ হয়ে কার্যালয় দখলের চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জকিগঞ্জ রুটের শ্রমিকদের সঙ্গে জগন্নাথপুর রুটের শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। পরে অন্যান্য রুটের শ্রমিকরাও এতে জড়িয়ে পড়েন।

প্রায় দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা চলতে থাকে। সংশ্লিষ্টরা জানান, মূলত ব্যক্তিগত বিরোধ থেকেই পরিস্থিতির সৃষ্টি হলেও তা দ্রুত বড় আকার ধারণ করে।

পুলিশ শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেলেও পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page