1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যে যুক্তরাষ্ট্রের ‘অন্ধ’ আস্থা? ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক অবসরের টাকা পাচ্ছেন শিক্ষকরা, ঘুচছে বছরের পর বছর প্রতীক্ষার ক্লান্তি! ডারউইন-বিজয় ও বদলে যাওয়া বাংলাদেশ: অ্যাওয়ে টেস্টে পরাশক্তি হয়ে ওঠার রূপকথা বায়োটিন সাপ্লিমেন্ট: চুল পড়ায় কতটা উপকারী ? ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল

মিথ্যা মামলায় গ্রেফতার ছাত্রলীগ কর্মী আবিদ ও তাহমিদ আহমেদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৩৩৩ বার পঠিত

প্রতিবেদকঃ

Eshfak Khan


সিলেট জেলার ওসমানী নগর থানার ৩নং পশ্চিম পৈলন পুর ইউনিয়ন এর বড় হাজীপুর গ্রাম এর ছাত্রলীগ কর্মী আবিদ ও তাহমিদকে অন্যায় ভাবে ক্ষমতাশীল বি এন পি দলের লোকেরা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। অত্র ইউনিয়ন এবং থানার সবাই আবিদ আহমেদকে একজন বিনয়ী মার্জিত ও ভদ্র মানুষ হিসেবে জানে। আজ শুধু ছাত্রলীগ এর কর্মী হওয়ার জন্য এই দুইজনকে অন্যায় ভাবে জেলে রাখা হয়েছে।

ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সদস্য আবিদ আহমেদসহ ৫ জন নেতাকর্মী ৫ আগস্ট-পরবর্তী মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

হাজীপুর গ্রামের বি এন পি এর কিছু ক্ষমশীল ব্যাক্তিরা তাদের এই মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করাচ্ছে। আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে অত্র গ্রামের পরিস্থিতি খুবই তমতমে। স্থানীয় কিছু সূত্রে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে সরকারের পতনের পর থেকে বি এন পি এর নেতা কর্মীরা অন্যায় ভাবে আওয়ামীলীগ পন্তী লোকদের হয়রানি করছে । এছাড়াও নানান ধরনের দূর্নীতির সাথে জড়িয়ে গ্রামে এক তরফা শাসন চালাচ্ছে। এ বিষয় নিয়ে কেউ কিছু বলতে গেলে তাদের অত্যাচার ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে। ক্ষমতাশীল বি এন পি এর লোকদের কারণে অতীতে যারা আওয়ামীলীগ কর্মী ছিলো তারা অনেকে বাড়ি থেকে পলাতক আছে এসব অত্যাচারের জন্য।

বড় হাজীপুর গ্রামের একজন বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেছেন বাংলাদেশ হল গণতন্ত্রের দেশ, কিন্তু সাম্প্রতিক সময়ে বি এন পি সরকার ক্ষমতায় গিয়ে যে পরিমাণ অত্যাচার চালাচ্ছে দেশের মানুষের উপর তাতে মনে হয় না দেশে গণতন্ত্র বলে আর কিছু আছে। তিনি আরো বলেন এ ধরণের বক্তব্যবে তার পরিচয় দেয়া হলে তাকে ও অনেক ভাবে হয়রানি করা হবে। এছাড়া ও এ বিষয়ে আরো অনেক কে জিজ্ঞাস করা হলে কেউ রাজি হননি কথা বলার জন্য।

 

আবিদ ও তাহমিদ আহমেদ কে কোর্ট থেকে কারাগারে নেয়ার ফুটেজ।

 

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page