1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যে যুক্তরাষ্ট্রের ‘অন্ধ’ আস্থা? ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক অবসরের টাকা পাচ্ছেন শিক্ষকরা, ঘুচছে বছরের পর বছর প্রতীক্ষার ক্লান্তি! ডারউইন-বিজয় ও বদলে যাওয়া বাংলাদেশ: অ্যাওয়ে টেস্টে পরাশক্তি হয়ে ওঠার রূপকথা বায়োটিন সাপ্লিমেন্ট: চুল পড়ায় কতটা উপকারী ? ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল

সাইবার নিরাপত্তায় নতুন উদ্যোগ, এআইচালিত ‘ডেব্রেক’ প্ল্যাটফর্ম উন্মোচন করল ওপেনএআই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত
justice-bd

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাইবার নিরাপত্তা ব্যবস্থাতেও দ্রুত পরিবর্তন আসছে। একসময় সাইবার হুমকি শনাক্ত ও প্রতিরোধের জন্য মূলত মানুষের অভিজ্ঞতা, বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের ওপর নির্ভর করতে হতো। তবে বর্তমানে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এআইয়ের সহায়তায় সাইবার হামলার ধরণ বিশ্লেষণ, নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করা এবং দ্রুত সমাধান দেওয়ার মতো কাজ করছে।

এই ধারার অংশ হিসেবে নতুন সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম ‘ডেব্রেক’ উন্মোচন করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, জিপিটি-৫.৫ মডেল এবং কোডেক্স এজেন্টনির্ভর কোডিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই প্ল্যাটফর্ম সফটওয়্যারের নিরাপত্তা নিয়মিত পর্যবেক্ষণ ও উন্নত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

ডেব্রেকের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি শুধু নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেই থেমে থাকে না, বরং সমস্যার ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য সমাধানও প্রদান করতে পারে। ফলে কোনো সফটওয়্যার আক্রান্ত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেভাগেই ঝুঁকি শনাক্ত করে প্রতিরোধমূলক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

ওপেনএআই জানিয়েছে, প্ল্যাটফর্মটির মাধ্যমে কোড পর্যালোচনা, থ্রেট মডেল তৈরি, নিরাপত্তা প্যাচ যাচাই, সফটওয়্যারের বিভিন্ন নির্ভরশীল উপাদান বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ দুর্বলতাগুলো অগ্রাধিকারভিত্তিতে শনাক্ত করা যাবে। এর ফলে সফটওয়্যার উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় আরও কার্যকর ও স্বয়ংক্রিয় পরিবেশ তৈরি হবে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক এআই প্রযুক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি যেমন সাইবার হামলার সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হতে পারে, তেমনি আরও উন্নত প্রতিরক্ষাব্যবস্থা গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে বর্তমানে বড় এআই কোম্পানিগুলোর প্রতিযোগিতা শুধু উন্নত চ্যাটবট বা কোডিং সহকারী তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই; সাইবার নিরাপত্তাও এখন তাদের কৌশলগত অগ্রাধিকারের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে। ওপেনএআইয়ের ডেব্রেক প্ল্যাটফর্মকে এআইভিত্তিক সাইবার প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, সম্প্রতি ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকও সাইবার নিরাপত্তা খাতে নিজেদের উদ্যোগ জোরদার করেছে। প্রতিষ্ঠানটি ‘প্রজেক্ট গ্লাসউইং’ নামে একটি প্রকল্প চালু করেছে, যেখানে ‘ক্লড মিথোস’ নামের উন্নত এআই মডেল ব্যবহার করা হচ্ছে। তবে প্রকল্পটি এখনো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং এর ব্যবহার সাধারণ পর্যায়ে উন্মুক্ত করা হয়নি।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page