1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যে যুক্তরাষ্ট্রের ‘অন্ধ’ আস্থা? ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক অবসরের টাকা পাচ্ছেন শিক্ষকরা, ঘুচছে বছরের পর বছর প্রতীক্ষার ক্লান্তি! ডারউইন-বিজয় ও বদলে যাওয়া বাংলাদেশ: অ্যাওয়ে টেস্টে পরাশক্তি হয়ে ওঠার রূপকথা বায়োটিন সাপ্লিমেন্ট: চুল পড়ায় কতটা উপকারী ? ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল

জিমেইলের বিনা মূল্যের স্টোরেজ ১৫ জিবি থেকে ৫ জিবিতে নামানোর পরিকল্পনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে ভবিষ্যতে হয়তো আগের মতো ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাওয়া যাবে না। গুগল বর্তমানে এমন একটি পরিবর্তন পরীক্ষা করছে, যেখানে নতুন ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যের স্টোরেজ ১৫ জিবি থেকে কমিয়ে ৫ জিবি করা হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে স্বস্তির বিষয় হলো, এই পরিবর্তন কেবল নতুন অ্যাকাউন্টের জন্য বিবেচনা করা হচ্ছে। যাঁদের আগে থেকেই জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের বর্তমান ১৫ জিবি স্টোরেজ সুবিধায় কোনো প্রভাব পড়বে না।

জানা গেছে, আপাতত আফ্রিকার কয়েকটি দেশে সীমিত পরিসরে এই পরীক্ষা চালানো হচ্ছে। গুগলের দাবি, ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর ও টেকসই স্টোরেজ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই তারা বিভিন্ন ধরনের স্টোরেজ নীতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

তবে নতুন ব্যবহারকারীদের জন্য একটি সহজ উপায়ও রাখা হয়েছে। কেউ যদি অ্যাকাউন্টে নিজের ফোন নম্বর যুক্ত করেন, তাহলে আবারও ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাওয়ার সুযোগ থাকবে। গুগলের মতে, ফোন নম্বর যুক্ত করলে শুধু অতিরিক্ত স্টোরেজই নয়, টু-ফ্যাক্টর অথেনটিকেশনের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা সুবিধাও ব্যবহার করা যায়, যা অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত রাখে।

যেহেতু এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই ভবিষ্যতে বিশ্বের সব দেশে এই নীতি চালু হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যারা শিগগিরই নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন, তারা চাইলে আগেভাগেই অ্যাকাউন্ট তৈরি করে রাখতে পারেন।

প্রসঙ্গত, সম্প্রতি গুগল জিমেইল ব্যবহারকারীদের জন্য নাম পরিবর্তন সংক্রান্ত কিছু নতুন সুবিধাও চালু করেছে, যা ব্যবহারকারীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page