1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যে যুক্তরাষ্ট্রের ‘অন্ধ’ আস্থা? ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক অবসরের টাকা পাচ্ছেন শিক্ষকরা, ঘুচছে বছরের পর বছর প্রতীক্ষার ক্লান্তি! ডারউইন-বিজয় ও বদলে যাওয়া বাংলাদেশ: অ্যাওয়ে টেস্টে পরাশক্তি হয়ে ওঠার রূপকথা বায়োটিন সাপ্লিমেন্ট: চুল পড়ায় কতটা উপকারী ? ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল

টুকেরবাজারে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, বাড়ছে সড়ক শৃঙ্খলা।

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯ বার পঠিত

সিলেটের টুকেরবাজার এলাকায় সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে অবৈধ যানবাহন স্ট্যান্ড উচ্ছেদের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে অবস্থান নিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করেন এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

অভিযান চলাকালে মাইকিংয়ের মাধ্যমে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল আরোহী, পথচারী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীদের মাঝে ট্রাফিক নিয়মকানুন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন ধরনের ১৫টি যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১২টি যানবাহন জব্দ করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।

এসএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নিকুলিন চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জ্যোতির্ময় সরকার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশিদুর রহমান, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ হাবিবুর রহমানসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page