1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল শেখ হাসিনাই ভালো আছিলো গরিবের লাইগা, বহু ঘর কইরা দিছে হাসিনার সরকার নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে ব্যাখ্যা দিতে নির্দেশ নওগাঁ সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে নতুন করে আলোচনা, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সংলাপ অব্যাহত যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারে নতুন অর্থ বরাদ্দ

সাগরযাত্রা হলো শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল সুনামগঞ্জের ৮ জনের

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪০ বার পঠিত
ছবি: ভিডিও থেকে নেওয়া

অবৈধ পথে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় সুনামগঞ্জের অন্তত আট যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের বাড়ি জেলার দিরাই ও জগন্নাথপুর উপজেলায় বলে জানা গেছে। তবে স্থানীয় প্রশাসন ও পুলিশ বলছে, সব তথ্য এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের পরিদর্শক (ডিআইও-১) মো. আজিজুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে দিরাই ও জগন্নাথপুরের আটজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজনের মৃত্যুর খবরও বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ এবং স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দিরাই উপজেলার চারজন এবং জগন্নাথপুর উপজেলার অন্তত পাঁচজনের মৃত্যুর খবর তাদের পরিবারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ওপরই এখন পর্যন্ত অধিকাংশ পরিবার নির্ভর করছে।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের নূরুজ্জামান সরদার ময়না, সাজিদ ও শাহান এবং রাজানগর ইউনিয়নের রণারচরের মুজিবুর রহমানের মৃত্যুর খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে।

ময়নার মামা উমেদ আলী জানান, পরিবারের অনেক কষ্টে জোগাড় করা অর্থ দিয়ে তাকে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়েছিল। জমি-জমা ও গবাদিপশু বিক্রি করে দালালের হাতে বিপুল অঙ্কের টাকা তুলে দেওয়া হয়েছিল। এখন পরিবারের কাছে সবচেয়ে বড় বেদনা হলো, অর্থ হারানোর পাশাপাশি প্রিয় সন্তানকেও হারাতে হয়েছে।

কুলঞ্জ ইউনিয়নের সদস্য শাহনুর মিয়া বলেন, উন্নত জীবনের আশায় অনেক তরুণ দালাল চক্রের প্রলোভনে পড়ে বিদেশযাত্রার চেষ্টা করেছিলেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারগুলো গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, পুলিশ ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছে। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, বিষয়টি সম্পর্কে বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করা হচ্ছে।

অন্যদিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান, টিয়ারগাঁও গ্রামের শায়ক মিয়া, ইছগাঁও গ্রামের মো. আলী এবং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের নাঈম আহমদ ও মনির হোসেনের মৃত্যুর খবরও স্থানীয়ভাবে প্রচারিত হচ্ছে।

নাঈম আহমদের ভাই ঝিনুক মিয়া জানান, কয়েকদিন ধরে তার ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে বিভিন্ন সূত্রে তার মৃত্যুর খবর জানতে পারেন। পরিবারের সদস্যরা এখনো দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, তার ইউনিয়নের অন্তত দুই যুবকের মৃত্যুর তথ্য তিনি পেয়েছেন। বিদেশ যাওয়ার আশায় তারা দালালদের কাছে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন। এই ঘটনায় পরিবারগুলো মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

প্রশাসন জানিয়েছে, নিহতদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page